Posts

পুরনো দিনের গান আজো ভরে মন প্রাণ

হারিয়ে যাওয়া সেই গানের কলি, যদি মন দিয়ে শোন তবেই বলি, নেই সে কলের গান কুকুর মাথা রেডিও কিনল বিজ্ঞাপণদাতা, এখন ক্যাসেট আর টেপরেকর্ডার, মনে মনে জানি তবু একটা শ্লোগান- পুরনো দিনের গান আজো ভরে মন প্রাণ, যতই শুনি যে গান, বিজাতীয় মডার্ণ! জানি একদিন হবে আমার জীবনীলেখা, মুখার্জী সতীনাথ বলতো এমন কথা ভুলিনি ইলাবসু নামে একজন যাকে, কোকিল শোনাত চৈতি হাওয়ার কথকতা! আর ঘুমের ছায়া নামে চাঁদের চোখে হায় অবসরে মনে পড়ে তালাতের গান। বাংলার গানে যার নামেই বসন্ত, তিনিই গায়ক-সুরকার হেমন্ত ঝিনুকের সন্ধানে নির্মলা মিশ্র বনে নয় মনে আমাদের মানবেন্দ্র আর অখিল বন্ধু ঘোষ যতটা প্রতিভাবান পেলেন না তার যোগ্যতার সম্মান। নীল চোখে যমুনাকে নীল দেখে মাধুরী, করেছেন অসংখ্য শ্রোতাদের মন চুরি, প্রতিমা, উৎপলা, মৃণাল আর কত নাম, এরাই তো আমাদের পূর্বসূরী। আর বিরহের কথা এলে, বুকের জ্বালা ভুলে আজো মাঝে মাঝে গাই-মান্না দে’র গান।

চেনা চেনা লাগে

D# চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না।। এলোমেলো পথে চলা, মনে মনে কথা বলা আকাশ ভরা স্বপ্ন ঝরা আকুল করা বেদনা।। তুমি আমি যেন নদী চলে যাব নিরবধি অজানা দেশে যেখানে এসে আঁধারে মেশে জ্যোছনা। Singer : Shamol Mitra Movie : Surjokonna Lyric : Pradip Goswami Tune : Alauddin Ali Music : Alauddin Ali

বাঁশি শুনে আর কাজ নাই

D# বাঁশি   শুনে আর কাজ নাই … সে যে ডাকাতিয়া বাঁশি   সে   যে দিন দুপুরে চুরি করে রাত্তিরে তো কথা নাই , ডাকাতিয়া বাঁশি ও ও ও শ্রবনে বিষ ঢালে শুধু বাঁশি পোড়ায় ও প্রাণ গরলে ঘুচাবো তার নষ্টামি আজ আমি সপিবো তা অনলে সে যে দিন দুপুরে চুরি করে রাত্তিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি।। ও ও ও বাঁশেতে ঘুন ধরে যদি কেন বাঁশিতে ঘুন ধরে না কত জনায় মরে শুধু   পোড়া বাঁশি কেন ও ও ও মরে না   চোরা দিন দুপুরে চুরি করে রাত্তিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি।।

লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না

C লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না। যা বলে বলুক লোকে  সন্দেহ ভরা চোখে। আমি তো কারো পানে চাই না না চাই না, না চাই না আমি তো কারো পানে চাই না।। কি আর হবে অঙ্গে ধরে, নকল রূপের বায়না ও রূপ দেখে চোখ ভোলে গো, মন ভোলানো যায় না। লোকে বলে চমক দিলেই, খাটি সোনা হয় না। মনের মাঝে ডুব না দিলে, মানিক রতন পায় না নয়ন মুদে না তাকালে, আসল চেনা যায় না। লোকে বলে গরব না কি, চিরদিন রয় না। কত কথা বলে লোকে, তারা যে সব নিন্দুকে আমি তো বলতে কিছু চাই না।। কথাঃ গাজী মাজহারুল আনোয়ার সুর ও শিল্পীঃ সত্য সাহা

আমার স্বপন কিনতে পারে এমন আমীর কই

আমার স্বপন কিনতে পারে এমন আমীর কই ? আমার জলছবিতে রঙ মিলাবে এমন আবীর কই ? আমি দুখের সিংহাসনে বসে সুখের বিচার করি আমি ভাবের ঘরের অভাবটুকু আখর দিয়ে ভরি ।। আমার পরম বন্ধু হবে,  এমন অধীর কই।। আমার জলছবিতে রঙ মিলাবে এমন আবীর কই অসীম ধনে ধনী, দরিদ্র কে বলে আমায় জাগরনের ঘুমে আছি  বিনিদ্র কে বলে আমায়। আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরেই আসি আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালবাসি আমার ধরে বেঁধে রাখে এমন সে নীড় কই আমার জলছবিতে রঙ মিলাবে এমন আবীর কই ।।

চুমকি চলেছে একা পথে

চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরও ভাল সুন্দরী চলেছে একা পথে মুখেতে গালি মিঠা মিঠা হেঁয়ালি যত খুশি গালাগালি কর লাগে ভাল আমাকে পাশে নিয়ে চল না মিষ্টি করে তুমি বল না তোমাকে যে আমি ভালবাসি।। ও টাঙ্গাওয়ালী হাত কর খালি চাবুক রেখে আমার হাত ধর সেই ভাল। একা একা এই পথে চলোনা আর কারও নজরে পড়োনা তাহলে যে মরে যাব আমি।। Singer: Khurshid Alam Lyricist: Dewan Nazrul Music: Alam Khan Movie: Dost Dushmon

যদি কিছু আমারে শুধাও

যদি কিছু আমারে শুধাও কি যে তোমারে কবো নীরবে চাহিয়া রবো না বলা কথা বুঝিয়া নাও।। ঐ আকাশ নত যুগে যুগে সংযত নীরবতা অবিরত কথা বলে গেছে কত। তেমনই আমার বাণী সৌরভে কানাকানি। হয় যদি ভ্রমরা গো সে ব্যাথা বুঝিয়া নাও।। অন্তরে অন্তরে যদি কোন মন্তরে বোবা এ প্রাণের ব্যাথা বোঝানো যেতো গো তারে। কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি। কিছু নয় তার কাছে এটুকু বুঝিয়া নাও।। যদি কিছু আমারে শুধাও (১৯৬৩) কথা ও সুর : সলিল চৌধুরী শিল্পী : শ্যামল মিত্র