Posts

যে প্রেম স্বর্গ থেকে এসে A#

F/ A# যে প্রেম স্বর্গ থেকে এসে যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়।। সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।। তুমি আর আমি আর কেউ নয় এমন একটা যদি পৃথিবী হয় মিলনের সুখে ভরে যায় বুক যেখানে আছে শুধু সুখ আর সুখ সেই সুখ আমাকে দিও।। চাই না কিছুই তো জীবনে আর তোমার মুখটা যদি দেখি একবার এ জীবন করেছ কত যে মধুর হৃদয়ে কত গান কত যে সুর সেই সুর আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রানের চেয়ে প্রিয়। Singer: Khalid Hassan Milu & Kanak Chapa Lyrics & Music: Ahmed Imtiaz Bulbul Movie: Praner Cheye Priyo

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় F

F (F>M)পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করিনা ভয় তবু প্রেমের তো শেষ হবে না।। (M) মরণ নিয়ে তারাই ভাবে যারা ভালোবাসিতে জানে না (F) সোনাচান্দি তারাই খোঁজে যারা হৃদয়টাকে চেনে না (M) ভালবাসার অনুভবে (F) দুচোখ ভরা স্বপ্ন রবে (M+F) আর তো কিছুই চাই না।। (M) কুড়ে ঘরে চাঁদের আলো যদি ঝরে পড়ে গো অঝরে (F) সোনার পালংক চাই না আমি যদি রাখ জড়িয়ে আদরে (M) তাজমহলের শ্বেত পাথরে (F) নাইবা গেলাম খোদাই করে (M+F) দুটি নামের ঠিকানা।।

তোমার টানে সারা বেলার গানে

D# তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্ত্যমিল নিশীথ জানে।। নিষেধ মানবে দিবা নিশি হৃদয় তোমার কান্না সে কি আমারও নয় কালের হিসাব দেবে কোন সঞ্চয় কি যন্ত্রণা পথিক প্রাণে।। তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন তুমি কথা দেবে ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে তুমি পাবে অধীর প্রাণে রূপঙ্কর

আয়নাতে ঐ মুখ দেখবে যখন

Fm আয়নাতে ঐ মুখ দেখবে যখন কপোলের কালো তিল পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল শাঁখে ভ্রমর যে এসেছিলো জানবে লোকে। মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে তুমি কি তারে কাছে ডাকবে হৃদয়ের কাছে সে রয় অলোকে হঠাৎ যখন তুমি দেখবে তাকে শরমে নয়ন কি গো রাখবে ঢেকে।। জানিনা এখন তুমি কার কথা ভাবছো আনমনে কার ছবি চুপিচুপি আঁকছো তুমি কি তারে ভালোবাসবে ধরা যদি দেয় সে এক পলকে দেখবে যখন তারে অবাক চোখে দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে।। Singer: Mahmudunnobi Lyrics: K. G. Mostafa Music: Robin Ghosh Movie: Nacher Putul

অনেক সাধের ময়না আমার

অনেক সাধের ময়না আমার বাধন কেঁটে যায় মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।। আর তো আমায় ডাকবে না সে সকাল দুপুর সাজে বলবে না আর মনের কথা মধুর মধুর লাজে গাইবে না সে গান আমারই দূর আকাশের গায়ে মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।। কত সুখের স্বপন ছিল দুটি নয়ন ভরে চিনেছিলাম দুজনারে কত আপন করে মিলন মালা আজ খুলে গো যায় সে চলে যায়।। কথাঃ সৈয়দ সামসুল হক সুরঃ বশীর আহমেদ

আমার এ দুটি চোখ পাথর তো নয়

আমার এ দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায় কখনো নদীর মত তোমার পথের পানে বয়ে বয়ে যায়।। আমিতো বাগান নই তবু কেন ফোটে ফুল ফাগুনে ফিরে আসে ভ্রমরের মত ভুল কত বরষায় আমার হৃদয় শুধু মেঘ হয়ে যায়।। শুনিতে চাইনা গান তবু সুর ফিরে আসে স্বপ্নের বাঁশী বাজে জীবনের বারো মাসে কত রাত্রিতে আমার প্রদীপ শুধু জ্বলে জ্বলে যায়।।

ও কালো মেয়ে নিজেই জানো না

ও কালো মেয়ে নিজেই জানো না তুমি কত সুন্দর সুন্দর তোমার ঐ মন কালো গোলাপ ফুলের মতন।। কিছু কিছু কালো যেন সাদাকে দেয় খুব লজ্জা কালোর মাঝেই থাকে হাজার আলোর সাজ সজ্জা ও পেয়েছি আমি পেয়েছি, তুমি যে আমারই আপন।। টানা টানা কালো চোখে বিজলী যায় যে চমকে ও ও কালো চোখেই চেয়ে হৃদয় গেল আজ থমকে ও জেনেছি আমি জেনেছি, তুমি যে আমারই স্বজন।।