Posts

জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি

C জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি সব কিছু ভুলে যেন করিলেম দেন তুমিও তো বেশ আছো, ভালোই আছো কবিতায় পড়া সেই বনলতা সেন।। টানা টানা চোখে কালি পড়েনি কোন হাসলেও গালে টোল পড়ে এখনো কি জাদু জানো তা বিধাতা জানেন কবিতায় পড়া সেই বনলতা সেন।। পরিপাটি বেশবাস তেমনি আছে ঘটনার কোন রেশ নেই তো কাছে এভাবে সবাই কি থাকতে পারে কবিতায় পড়া সেই বনলতা সেন।। গীতিকার: মুক্তিযোদ্ধা শওকত ওসমান বাবু, সূরকার: শেখ সাদী খান

পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি

F পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি রঙ ভরা এই শহরে যতই দেখেছি গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি।। সারি সারি জনতার এই যে ভীড়ে কেউ তো কারো পানে দেখো চায় না ফিরে তাইতো আমি ভাই এই ভাবটাকে চালাই এপার ওপার করে শুধু পালিয়ে বেড়াই। যায়  দিন যায় রাত যায় এমনি করে অলিগলি পথ-ঘাট ঘুরে ঘুরে।। ছোট ছোট মানুষের অন্ন কেড়ে বড় বড় বাড়িগুলো উঠছে বেড়ে তবু যেথা যাই আরে নাই যে কোনো ঠাঁই বেঁচে থাকার তরে শুধু নগদ কিছু চাই। যায় দিন যায় রাত যায় এমনি করে অলিগলি পথ-ঘাট ঘুরে ঘুরে।। Singer: Md. Abdul Jabbar & Chorus Lyricist: Gazi Mazharul Anwar Movie: Peech Dhala Poth Music: Robin Gosh Director: Ehtesham Production: Mustafiz Production Producer: Mustafiz Release Year: 1970 Label: Anupam

তোমার টানে সারা বেলার গানে

D# তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীথ জানে।। নিষেধ মানবে দিবা - নিশি হৃদয় তোমার কান্না সেকি আমারও নয় কালের হিসাব দেবে কোন্ সঞ্চয় কি যন্ত্রনা পথিক প্রানে।। তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন তুমি কথা দেবে ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে তুমিই পাবে অধীর প্রানে।।

যে প্রেম স্বর্গ থেকে এসে A#

F/ A# যে প্রেম স্বর্গ থেকে এসে যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়।। সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।। তুমি আর আমি আর কেউ নয় এমন একটা যদি পৃথিবী হয় মিলনের সুখে ভরে যায় বুক যেখানে আছে শুধু সুখ আর সুখ সেই সুখ আমাকে দিও।। চাই না কিছুই তো জীবনে আর তোমার মুখটা যদি দেখি একবার এ জীবন করেছ কত যে মধুর হৃদয়ে কত গান কত যে সুর সেই সুর আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রানের চেয়ে প্রিয়। Singer: Khalid Hassan Milu & Kanak Chapa Lyrics & Music: Ahmed Imtiaz Bulbul Movie: Praner Cheye Priyo

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় F

F (F>M)পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করিনা ভয় তবু প্রেমের তো শেষ হবে না।। (M) মরণ নিয়ে তারাই ভাবে যারা ভালোবাসিতে জানে না (F) সোনাচান্দি তারাই খোঁজে যারা হৃদয়টাকে চেনে না (M) ভালবাসার অনুভবে (F) দুচোখ ভরা স্বপ্ন রবে (M+F) আর তো কিছুই চাই না।। (M) কুড়ে ঘরে চাঁদের আলো যদি ঝরে পড়ে গো অঝরে (F) সোনার পালংক চাই না আমি যদি রাখ জড়িয়ে আদরে (M) তাজমহলের শ্বেত পাথরে (F) নাইবা গেলাম খোদাই করে (M+F) দুটি নামের ঠিকানা।।

তোমার টানে সারা বেলার গানে

D# তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্ত্যমিল নিশীথ জানে।। নিষেধ মানবে দিবা নিশি হৃদয় তোমার কান্না সে কি আমারও নয় কালের হিসাব দেবে কোন সঞ্চয় কি যন্ত্রণা পথিক প্রাণে।। তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন তুমি কথা দেবে ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে তুমি পাবে অধীর প্রাণে রূপঙ্কর

আয়নাতে ঐ মুখ দেখবে যখন

Fm আয়নাতে ঐ মুখ দেখবে যখন কপোলের কালো তিল পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল শাঁখে ভ্রমর যে এসেছিলো জানবে লোকে। মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে তুমি কি তারে কাছে ডাকবে হৃদয়ের কাছে সে রয় অলোকে হঠাৎ যখন তুমি দেখবে তাকে শরমে নয়ন কি গো রাখবে ঢেকে।। জানিনা এখন তুমি কার কথা ভাবছো আনমনে কার ছবি চুপিচুপি আঁকছো তুমি কি তারে ভালোবাসবে ধরা যদি দেয় সে এক পলকে দেখবে যখন তারে অবাক চোখে দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে।। Singer: Mahmudunnobi Lyrics: K. G. Mostafa Music: Robin Ghosh Movie: Nacher Putul