এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে

এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে
সে আছে নিজেকে নিয়ে
আমিতো আপন দোষে পেলাম শুধুই অথৈ যন্ত্রনা।।

সেতো যাবে চলে সবি যাবে ভুলে নিঠুর সজনী
আমি যাবো কেঁদে তারেই সেধে সেদিন
যেদিন শুধু রজনী-ই হবে নিরবে।।

হৃদয় দেয়া ছলে হৃদয় গেছে দলেই আমিতো মরেছি
পাথর ভালবেসে চোখে অবশেষে
নদীকে ধরেছি, মরেছি মরমে।।


কথাঃ আব্দুল হাই আল-হাদী
সুরঃ আলাউদ্দীন আলী
শিল্পীঃ রফিকুল আলম

Comments