দরদিয়া তুই যে আমার অন্তরে অন্তর

G#

দরদিয়া তুই যে আমার অন্তরে অন্তর
কেন এই বুকেতে ঘর বানাইয়া রে
নিজেই ভাঙ্গিস ঘর।।

বনের আগুন দেখে সবায় বন পোড়াইলেরে
মনের আগুন দেখে না কেউ মন পোড়াইলেরে
ও তুই জ্বেলে দিলি কি যে আগুন রে 
ও তুই জ্বেলে দিলি কি যে আগুন বুকেরই ভিতর।।

বালুচরে কান্দে নদী মুখ লুকাইয়া রে
বোঝেনা কেউ চক্ষু কান্দে জল শুকাইয়া রে
তবু কেন্দে কেন্দে তরে নিয়ারে
তবু কেন্দে কেন্দে তরে নিয়া বাঁচি জনম ভর।।

Comments

Post a Comment