এত সুর আর এত গান

এত সুর আর এত গান
যদি কোনদিন থেমে যায়
সেইদিন তুমিও তো ওগো
জানি ভুলে যাবে আমায়।।

কতদিন আর এ জীবন
কত আর এ মধু লগন।
তবুও তো পেয়েছি তোমায়
জানি ভুলে যাবে যে আমায়।।

আমি তো গেয়েছি সেই গান
যে গানে দিয়েছিলে প্রাণ।

ক্ষতি নেই আজ কিছু আর
ভুলেছি যত কিছু তার।
এ জীবনে সবই যে হারায়
জানি ভুলে যাবে যে আমায়।।

Song: Eto Sur Aar Eto Gaan Artist: Subir Sen Music: Sudhin Dasgupta Lyrics: Sudhin Dasgupta

Comments

Popular posts from this blog

তোমার টানে সারা বেলার গানে

ভুলিতে পারিনা তারে ভোলা যায়না

তুমি সন্ধ্যাকাশে তারার মত আমার মনে জ্বলবে