কেদে কেদে তারে ভুলে যেতে হবে
ভালোবেসে কে সুখ পেয়েছে গো কবে।।
সেতো আকাশের চাঁদ
মেঘেরি আড়ালে লুকোচুড়ি খেলে
সেতো মায়াবিনী রাত
পড়েনা মায়ায় শুধু মায়াতে ফেলে
মায়াতে যে পড়ে, মরে সে নিরবে।।
আমি কি আমাতে আছি
সেই কথা ভাবি
প্রিয়ার কাছে আর নেই কোন দাবী।।
শুধু নয়গো আমি
কতোনা অচেনা ফুল কাটায় হাসে
চলা যায়কি থেমে,
যখন থাকেনা কেউ কারে পাশে
আমিও চলে যাবো সেই অনুভবে।।
লেখা ও সুর: রবীন্দ্র জৈন
Comments
Post a Comment