Posts

কতযে তোমাকে বেসেছি ভালো D#m

কতোযে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে ‍যদি দেখানো যেত আমিযে তোমার তুমি মানতে।। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম  যত দেখি তৃষ্ণা মিটেনা ভীরু দুটি বাকা ঠোটে পুর্নিমা চাঁদ ওঠে হাসলে ঝরে পড়ে জোছনা আমি এইরূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি ওগো বাঁচতে।। ওই কালো কেশ তুমি ছড়ালে যখন মেঘেরাও পেল যেন লজ্জা আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো মধুময় হল ফুল সজ্জা ওগো এই রাত যদি কভু শেষ না হতো জীবন বেলার শেষ প্রান্তে।। Lyricist: Nazrul Islam Babu Music: Ali Hossain Movie: Usila Release Year: 1986

চাঁদের সাথে আমি দেবনা তোমার তুলনা

চাঁদের সাথে আমি দেবনা তোমার তুলনা নদীর সাথে আমি দেবনা তোমার তুলনা তুমি চাঁদ হতে যদি দুরে চলে যেতে তুমি নদী হতে ‍যদি দুরে চলে যেতে সেকথা যেন ভুলনা তুমি যে তোমারি তুলনা।। ফুলের সাথে আমি দেবনা তোমার তুলনা কলির সাথে আমি দেবনা তোমার তুলনা তুমি ফুল হতে যদি ঝড়েই পড়ে যেতে তুমি কলি হতে যদি দুরেই উড়ে যেতে সেকথা যেন ভুলনা তুমি যে তোমারি তুলনা।। কবির সাথে আমি দেবনা তোমার তুলনা ছবির সাথে আমি দেবনা তোমার তুলনা তুমি কবি হতে যদি সবার হয়ে যেতে তুমি ছবি হতে যদি তবেই মুছে যেতে সেকথা যেন ভুলনা তুমি যে তোমারি তুলনা।। Singer: Runa Laila & Andrew Kishore Lyricist: Sayed Samsul Haque Music: Alam Khan Movie: Ashirbad

হয় যদি বদনাম হোক আরো

হয় যদি বদনাম হোক আরো আমিতো এখন আর নই কারো অন্ধগলির এই যে আঁধার বন্ধু হল আজ আমার।। জীবন ভরে ছিলো শুধু হাসি শুধু গান কোথা যে হাড়ালো কেঁদে কেঁদে বলে প্রান বকুল শুকালো সুবাস হাড়ালো আরকিছু বাকী নেই হাড়াবার।। দুখের আগুনে পুড়ে গেছে অন্তর ঝড়ে ভেঙ্গে গেছে বালুচরে বাঁধা ঘর এখন মরন এল কাছে ডেকে নিলে ছুটে যাবো ভেঙ্গে পারাপার।। শিল্পী: জাফর ইকবাল সংগীত : আলাউদ্দিন আলী মুভিঃ বদনাম

আজকে নাহয় ভালোবাসো আর কোনদিন নয়

Fm আজকে নাহয় ভালোবাসো আর কোনদিন নয় ঐ প্রেমের দরজা খোলোনা কাল কি হবে জানিনা।। তোমার আমার মাঝে কেন বাধা তুমি রাখো একটু আদর করে আজ নতুন নামে ডাকো আমায় একা ফেলে যদি খিড়কি বন্ধ করো মনের খিড়কি তোমার জানি খুলে যাবে আরো সপ্নের রানি তুমি দাওনা একটু অনুমতি।। মধুরো এই নিবিড়ে এক কামরায় দুজনে বন্দি হয়ে গেলে বলো ক্ষতি কিযে তাতে শুনেছি এক সিংহ নাকি আছে আশেপাশে আমায় খেয়ে ফেললে তুমি তখন পচতাবে দরজা খুলে দাও রাখো তোমার কাছে কাছে।। Singer: Mohammad Khurshid Alam Lyric : Dewan Nazrul Tune: Alam Khan movie "Mintu Amar Naam"

সামাল সামাল সামাল সাথী

F সামাল সামাল সামাল সাথী ধীরে ধীরে চলরে  উচা নিচা ছাইড়া ও তুই সোজা পথে চল সওয়ারীর গতর নরম; ও সওয়ারীর মেজাজ গরম।। কত তোরে দিলাম টেনিং তবু শিখলি না এত বড় হইলি ডাঙ্গর মানুষ চিনলি না নরম নরম গায়ে ফুলের আঘাত কি আর সয়রে।। সুন্দর নারীর সুন্দর মুখে কথা মিঠা হয় তোর কারনে সেযে আমায় তিতা কথা কয় ঘরের মানুষ হইলে না হয় এমন কথা সয়রে।। শিল্পী: সৈয়দ আব্দুল হাদী কথা : মাসুদ করিম সুর : সুবল দাস ছবি : ওয়াদা

বৈশাখী মেঘের কাছে

G# বৈশাখী মেঘের কাছে জলচেয়ে তুমি কাঁদবে আমি চাইনা শুধু সপ্নকে সত্যিমনে করে তুমি কাঁদবে আমি চাইনা ।। ঝড়ের আকাশে পুর্নিমা চাঁদ দুরাশা সে স্বাধ তোমার ভেঙ্গে যেতে পারে সহসা (২) তাই অনুরোধ, সপ্নের কথা সপ্নেই ভুলে যাওনা।। চাঁদের আশাতে যে দীপ তোমার নেভালে তার সন্ধান পাবেনা স্বপ্ন হারালে (২) তাই অনুরোধ, সপ্নের কথা সপ্নেই ভুলে যাওনা।। কথাঃ আবুল হায়াত মোহাম্মদ কামাল সুরঃ অনুপ ভট্টাচার্য্য

গানেরি খাতায় স্বরলিপি লিখে বল কি হবে

C গানেরি খাতায় স্বরলিপি লিখে বল কি হবে জীবন খাতার ছিন্ন পাতা শুধু বেহিসাবে ভরে রবে।। মন নিয়ে লুকোচুড়ি খেলে কোনদিন যাবে পথে ফেলে ফুরাবে আমার এগান যাবে আমায় কিগো ডেকে নেবে জানি নেবেনা ।। যে কুড়ায় কাচের গুড়ো, পথের ধারে ফিরে ফিরে আচলে চন্দ্র ঢেকে, সে হয় খুশী পিদিম জ্বেলে গান শুনে ভালো লাগে যারে এতোদেখে চেনোনিকো তারে ঠিকানা তোমার বল কবে সুরের রেখায় একে দেবে, জানি দেবেনা ।। Lyrics: গাজী মাজহারুল আনোয়ার। Music: সুবল দাস। Singer: মাহমুদুন্নবী।