তোমার টানে সারা বেলার গানে
D# তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীথ জানে।। নিষেধ মানবে দিবা - নিশি হৃদয় তোমার কান্না সেকি আমারও নয় কালের হিসাব দেবে কোন্ সঞ্চয় কি যন্ত্রনা পথিক প্রানে।। তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন তুমি কথা দেবে ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে তুমিই পাবে অধীর প্রানে।।
ReplyDeleteচাঁদের সাথে আমি দেবনা তোমার তুলনা
নদীর সাথে আমি দেবনা তোমার তুলনা
তুমি চাঁদ হতে যদি দুরে চলে যেতে
তুমি নদী হতে যদি দুরে চলে যেতে
সেকথা যেন ভুলনা
তুমি যে তোমারি তুলিনা।।
ফুলের সাথে আমি দেবনা তোমার তুলনা
কলির সাথে আমি দেবনা তোমার তুলনা
তুমি ফুল হতে যদি ঝড়েই পড়ে যেতে
তুমি কলি হতে যদি দুরেই উড়ে যেতে
সেকথা যেন ভুলনা
তুমি যে তোমারি তুলিনা।।
কবির সাথে আমি দেবনা তোমার তুলনা
ছবির সাথে আমি দেবনা তোমার তুলনা
তুমি কবি হতে যদি সবার হয়ে যেতে
তুমি ছবি হতে যদি তবেই মুছে যেতে
সেকথা যেন ভুলনা
তুমি যে তোমারি তুলিনা।।