কাজল নদীর জলে

 Fm

কাজল নদীর জলে, ভরা ঢেউ ছল-ছলে
প্রদীপ ভাসাও কারে স্মরিয়া
সোনার বরণ মেয়ে, বলো কার পথ চেয়ে
আঁখি দুটি ওঠে জলে ভরিয়া ।।
 

সাঁঝের আকাশে এতো, রং কে গো ছড়ালো
মনের বিনায় এতো, সুর কে গো ঝরাল
কারে মালা দেবে বলে অঝড়ে বকুল পরে ঝরিয়া।।

 

মনের ভ্রমর বুঝি গুঞ্জরে অনুক্ষণ, স্মৃতির কমলটিরে ঘিরে
যে পাখি হারায় নীড় সুদূর আকাশে,
সে কি আসে কভু ফিরে।।

 

শিউলি ঝরানো আজই সন্ধ্যারও বাতাসে
কে গো সাড়া দিয়ে যায় স্বপ্নেরও আভাসে
কার লাগি দোলে ওঠে, ক্ষণে ক্ষণে থর-থর হিয়া।।


Song: Kajol Nadir Jale (1957) Album Title: Shatak Sera Gaan Cd 5 Artist: Tarun Banerjee Music Director: Shyamal Mitra Lyricist: Pabitra Mitra

Comments

Post a Comment