ওগো তুমি যে আমার কত প্রিয়

F
ওগো তুমি যে আমার কত প্রিয়
কেমন করে বোঝাই বল
তুমি তো বোঝনা
জেনেও না জানো না।।

কেন মিছে দ্বিধা করো, লুকোচুড়ি কেন করো
দুরে দুরে কেন থাক? কাছে এসে চেয়ে দেখ
বন্ধু আমাকে চিনে নিতে পারো কিনা।। 

তুমি ওগো তুমি মোরে, বেঁধেছা যে মায়া ডোরে
তুমি ছাড়া একা একা, সবি যেন লাগে ফাকা
বন্ধু আমাকে ফাকি দিয়ে, চলে যেওনা।।


গীতিকার: মুকুল চৌধুরী
সুর: আলম খান
শিল্পী: ফেরদৌস ওয়াহিদ

Comments

  1. অনেক সুন্দর গানের কথা

    ReplyDelete

Post a Comment